শনিবার (২২ আগস্ট) ভোরে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ড্র হলেও প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারবে অজিরা। ফলে সিরিজ সমতায় ফেরাতে জয়ের জন্যই মাঠে নামতে হবে তাদের।
সাধারণত টেস্টের একদিন আগে একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া। তবে এবার স্পিনার নাথান লায়নকে বাইরে রেখে চার পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের। সেক্ষেত্রে স্কট বোল্যান্ডকে একাদশে দেখা যেতে পারে।
ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, লায়নকে বাদ দিলে অস্ট্রেলিয়ার সর্বশেষ আট টেস্টে এটি হবে পঞ্চম ম্যাচ, যেখানে বিশেষজ্ঞ কোনো স্পিনার থাকবেন না। সর্বশেষ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে লায়ন হ্যামস্ট্রিং চোটে পড়ার পর মেলবোর্ন ও সিডনিতে টড মারফি দলে থাকলেও খেলেননি।
ডারউইন টেস্টের পরই অস্ট্রেলিয়ার একাদশে অন্তত একটি পরিবর্তন নিশ্চিত হয়ে যায়। দুই ইনিংসেই ব্যর্থ হওয়া স্থানীয় ক্রিকেটার জ্যাক ওয়েদারল্ডকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় দ্বিতীয় টেস্টের জন্য দলে ডাকা হয়েছে ম্যাট রেনশকে।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন ৩০ বছর বয়সী রেনশ। সেক্ষেত্রে ওয়েদারল্ডের পরিবর্তে সরাসরি একাদশে ঢোকার সুযোগ পাবেন তিনি।
এদিকে, লায়নকে একাদশের বাইরে রাখা হলে ডারউইন টেস্টের দল থেকে এটি হবে দ্বিতীয় পরিবর্তন। কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে পেস আক্রমণে স্কট বোল্যান্ডকে যুক্ত করার কথা ভাবছে অস্ট্রেলিয়া।
বোল্যান্ডকে খেলানোর বিষয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে অধিনায়ক প্যাট কামিন্স বলেন, একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টসের সময় নেওয়া হবে।
এস