ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ বেসরকারী টেলিভিশন চ্যানেলের সভাপতি ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভালুকায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে এনটিভির ভালুকা প্রতিনিধি মো: আলমগীর হোসেনের উদ্যোগে ভালুকা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও সেক্রেটারী এম এ মালেক খান উজ্জল প্রমূখ।

এসএইচ