সিনিয়র সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (০৩ জুলাই) এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

কর্মজীবনে ফারুক কাজী প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এবং দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেন।

ফারুক কাজী আজ শুক্রবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

প্রবীণ এই সাংবাদিক ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সাবেক প্রধান সংবাদদাতাও ছিলেন। আইন প্রতিবেদক ফোরামের (এলআরএফ) সাবেক প্রেসিডেন্ট ফারুক কাজী স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এমবি