লালবাগ কেল্লার দেয়ালের পাশের ২নং পুষ্প সাহা লেনের বাসিন্দা হাজী মো. জাকির হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী "হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ" এর সভাপতি মনজিল মোরসেদ এবং সাংবাদিকদেরকে ঢালাও ভাবে চোরচোট্টা বলে গালাগাল করেছেন।
শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাজী মো. জাকির হোসেন এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, ৩নং পুষ্প সাহা লেনের ভবন মালিক ও ব্যবসায়ি সমিতির নেতা হাজী মো. আবুল হোসেন। উপস্থিত ছিলেন ৪নং পুষ্প সাহা লেনের আংশিক মালিক হাজী মো. হারুন এবং লালবাগের বাসিন্দা হাজী মো. গোলাম মওলা, হাজী মো. স্বপন প্রমুখ।
প্রত্নতত্ত্ব অধিদফতর কর্তৃক লালবাগ কেল্লা সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে পুষ্প সাহা লেনের বাসিন্দাদের স্থাপনা উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে আয়াজিত এই সংবাদ সম্মেলন তারা "হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ" এর সভাপতি মনজিল মোরসেদের বিরুদ্ধে নানা মন্তব্য করেন।
তারা বলেন, লালবাগ কেল্লা থেকে তাদের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের লোকজনকে চাপে রেখেছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
হাজী মো. আবুল হোসেন লিখিত বক্তব্যে বলেন, উচ্চ আদালতের আদেশের দোহাই দিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউর রহমান এবং প্রশাসনের লোকজন তাদেরকে উচ্ছেদ করতে চাচ্ছেন। অথচ ১৯১২ সাল থেকে তারা বংশ পরমপরায় এবং ক্রয় সূত্রে মালিক হয়ে বস-বাস করেন।
তিনি আরও বলেন, সিএস, এসএ, আরএস এবং সিটি জরীপেও তাদের নামে রেকর্ড রয়েছে। তারা সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন শর্তে ওই জমি ছেড়ে দিতে রাজি আছেন বলেও জানান।
এদিকে, অ্যাডভোকেট মনজিল মোরসেদ টাইমনিউজবিডিকে বলেন, উচ্চ আদালতের পরোয়ানা প্রাপ্ত লালবাগ এলাকার সংসদ সদস্য হাজী মো. সেলিমের কথা মতো তারা সাংবাদিক সম্মেলনে এসব বক্তব্য রেখেছেন। তারা লালবাগ কেল্লার জমি দখল করে আছে। নানা কৌশলে তারা আদলতের আদেশ অমান্য করে চলছে।
[b]ঢাকা,একে, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
গণমাধ্যম
মনজিল মোরসেদের সাংবাদিকরা চোরচোট্টা
লালবাগ কেল্লার দেয়ালের পাশের ২নং পুষ্প সাহা লেনের বাসিন্দা হাজী মো. জাকির হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী "হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ" এর সভাপতি মনজিল মোরসেদ এবং সাংবাদিকদেরকে ঢালাও ভাবে চোর-চোট্টা বলে গালাগাল করেছেন।





