বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুউদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ রবিবার এক শোকবার্তায় নেতৃদ্বয় এই শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাজ্ঞাপন করেন।
শোকবার্তায় তারা বলেন, আলতাফ মাহমুদ সাংবাদিক সমাজের অধিকার আদায় ও রুটিরুজির সংগ্রামে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তা সাংবাদিক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এসএইচ





