স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আতিকুর রহমান পূর্নিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতনের অভিযোগ এনে তার স্ত্রী ফারজানা আক্তার তুশী শুক্রবার রাতে বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। রাতেই তাকে গ্রেফতার করা হয়।
রমনা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, তারা মগবাজারের একটি বাসায় ভাড়া থাকেন। সেখানে আতিকুর রহমান তার স্ত্রীকে মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাপারটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, ২৬ জুন শুক্রবার স্ত্রী নাজনীন আকতার তন্বীকে নির্যাতনের অভিযোগে গাজী টিভির বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুলকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। তার স্ত্রী তন্বী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক।
কেএইচ





