ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে নাছিমা আক্তার সোমা (ডেইলি অবজারভার) ২৬৪ ভোট পেয়ে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আজকের পত্রিকা) ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে সোমার নিকটতম প্রতিদ্বনদ্বী দৈনিক ইত্তেফাকের আব্দুল বারী ২২৫ ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে আজাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়া দিগন্তের আমির হামযা চৌধুরী পেয়েছেন ২১১ ভোট।

নাছিমা আক্তার সোমা সভাপতি হওয়ায় এই প্রথম বাংলাদেশে সাংবাদিকদের কোনো গুরুত্বপূর্ণ সংগঠনে শীর্ষপদে একজন নারী নির্বাচিত হলেন।

সোমবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বচান অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন, সহ-সভাপতি- কেএম শহীদুল হক (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক- মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ- একেএম ওবায়দুর রহমান (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক- জাকির হোসেন ইমন (সমকাল), পচার ও প্রকাশনা সম্পাদক- আরিফা সুলতানা (সকালের খবর), দফতর সম্পাদক- আবু কাউছার খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- আবুল কালাম (নয়া দিগন্ত), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- অলক বিশ্বাস (ইত্তেফাক)।

আর কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- নাসির উদ্দিন বুলবুল, আনজুমান আরা শিল্পী, আরিফ আবেদীন জিসান, দীপক ভৌমিক, জাওহার ইকবাল খান, আলম হোসেন, ইদ্রিস মাদ্রাজি, দিলরুবা খান, মোমেনা আক্তার পপি, লাবিন রহমান ও সিদ্ধার্থ শঙ্কর ধর।

ঢাকার দৈনিক-অনলাইন, রেডিও-টিভি মিডিয়ার সাব-এডিটরদের নিয়ে ২০০০ সালে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে প্রতিবছণ গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

এমকে