সাংবাদিক জামাল উদ্দিন হত্যাকারীদের বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছেন সংবাদিকরা।
সাংবাদিক জামাল হত্যার ৮ বছর পূর্তিতে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ছাত্রলীগ সভাপতি শাহ এমরান রোকন ও সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু।
মানববন্ধনে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতারা অংশ নেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক জামাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
এমকে





