ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বুধবার তারা এ সাক্ষাত করেন।

বুধবার বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

প্রনিনিধি দলে ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি এমএম জসীম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, যুগ্ম-সম্পাদক গালিব আশরাফ, সহ-সভাপতি নাসমুস সাদাত, অর্থ সম্পাদক মলয় কুমার দত্ত এবং কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, মতিউর তানিফ ও ইয়ামিন সাজেদ।

ঢাকা, ০৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ