জানা গেছে, তিনি আর্থিক খাত ( ব্যাংক, বিমা, পুঁজিবাজার) ক্যাটাগরিতে যৌথভাবে বেস্ট রিপোর্টার হিসেবে বিজয়ী হন।

রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ‘নগদ-ডিআরইউ-বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রিন্সের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

জানা গেছে, ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’-এ ২৪টি বিভাগে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। এর মধ্যে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত প্রকাশিত ও সম্প্রচারিত বিপুল সংখ্যক আবেদন থেকে বাছাই করা হয় সেরা ২৬টি প্রতিবেদন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ ও আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীসহ জুরিবোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ মাইনুল হাসান সোহেল।

পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরি বোর্ডের সভাপতিত্ব করেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

এনএইচ