আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রাহাত খান একজন প্রগতিশীল সাংবাদিক ছিলেন এবং সারাজীবন বঙ্গবন্ধুর পক্ষে লেখা-লেখি করেছেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাহাত খানের কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী এই কথা বলেন, খবর বাসস।
এ সময় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ড. হাছান মাহমুদ বলেন, তিনি (রাহাত খান) শুধু একজন কথা সাহিত্যিকই ছিলেন না, দেশবরেণ্য একজন সাংবাদিকও ছিলেন। দেশের সাংবাদিকতায় তার ব্যাপক অবদান ছিল।
তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংকটকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজের পাশে রয়েছেন। বরেণ্য সাংবাদিক যারা রয়েছেন তাদের যে কোন প্রয়োজনে সরকার পাশে থাকবে।
এমবি





