বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংবাদমাধ্যমকে দমিয়ে রাখা কিংবা ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয়েছে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে প্রণীত আইন যেন পরবর্তীতে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নতুন সাইবার সুরক্ষা আইন এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে গণমাধ্যম বা কোনো ব্যক্তির কণ্ঠ রোধ করার সুযোগ না থাকে।
আন্দালিভ রহমান পার্থ জানান, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়েও কমিটির সভায় আলোচনা হয়েছে। একই সঙ্গে সবার অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে একটি কার্যকর আইন প্রণয়নের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে ডিজিটাল মাধ্যম ও সংবাদমাধ্যমের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। নতুন আইনে যাতে সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এস
