রাজধানীর মিটফোর্ড হাসপাতালে একুশে টিভির সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে একুশে টিভির পরিচালক মো: জাহিদুল ইসলাম বাদি হয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার. জে. মো. জাকির হাসানসহ ৫জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]