ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটের দৃশ্য ধারণকে কেন্দ্র করে বেসরকারী টেলিভিশন সময় টিভির রিপোর্টারকে পিটিয়ে আহত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুুল মজিদ আপেল।
বুধবার দুপুর ১২ টায় শহরের ঠাকুরগাঁ রোডের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক রতন সরকার জানান, যুবলীগ নেতা আপেলের নেতৃত্বে কিছু লোক ওই কেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সীল মেরে বাক্স ভরছিলেন। এই দৃশ্য ধারণ করতে গেলে আপেল সময় টিভির ক্যামেরা ছিনিয়ে নেন এবং সাংবাদিককে মারধর করেন। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা দর্শকের ভূমিকা পালন করে।
এদিকে, দুপুর ১টায় ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রের সাত নম্বর পুরুষ বুথ থেকে ব্যালট বই ছিনতাই করেছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন। সহকারী প্রিসাইডিং অফিসার আবদুস সামাদের হাত থেকে ব্যালট বই ছিনিয়ে নেয় তারা।
সহকারী প্রিসাইডিং অফিসার জানান, সকাল থেকেই কিছু লোক জোরপূর্বক ব্যালটে সীল মারার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তারা ব্যালট বই ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী লিখিত অভিযোগ দিলেও তা গ্রহণ করেননি প্রিসাইডিং অফিসার। এ নিয়ে ওই কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
গণমাধ্যম
জালভোটের দৃশ্য ধারণ করায় সাংবাদিক পেটালো যুবলীগ
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটের দৃশ্য ধারণকে কেন্দ্র করে বেসরকারী টেলিভিশন সময় টিভির রিপোর্টারকে পিটিয়ে আহত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুুল মজিদ আপেল।বুধবার দুপুর ১২ টায় শহরের





