রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আরটিভির বেঙ্গল স্টুডিও ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত। আগুন নেভাতে কাজ করে দমকল বাহিনীর ৭টি ইউনিট।
তেজগাঁও ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ‘আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। পরে আরো একটি ইউনিট যুক্ত হয়েছে।  আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জানা যায়, ওই ভবনে একটা ইউনিটে বেডশিট তৈরির কারখানা রয়েছে যেখানে ফোম কাটার কাজ করা হয়। অন্য ইউনিটে আরটিভির স্টুডিও।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]