গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদের গুলিতে আহত সৌরভের সু-চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতি চেয়েছেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (রবিসাস) ঢাকার নেতৃবৃন্দ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানব বন্ধনে তারা এ দাবি জানান।

আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কুড়িগ্রাম সফরকে স্বাগত জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, রংপুর বিভাগে গ্যাস চালু, ঢাকা-চিলমারী আন্তনগর ট্রেন চালু লালমনিরহাট বিমানবন্দর চালু ও বালাসী নৌ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি। তাই রংপুরের উন্নয়নের জন্য এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলে রবিসাস’র ঢাকার সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, সাধারণ সম্পাদক গাউসুল আলম রিপু, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নেতা আ: সুবহান জুয়েল, কুড়িগ্রাম সমিতির মহা-সচিব সাইফুল আবেদীন ডলার প্রমুখ।

এমএ/এআই