ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ (সমকাল) সহ ঢাবির তিন ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের রিয়াজ ও সাংবাদিকতা বিভাগের মেহেদী হাসান ।

আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

সূত্র জানায়, টিএসটিতে বিশ্বকাপ ক্রিকেট খেলার বিজয় মিছিলের সময় তাদেরকে পেটায় মুহসীন হলের ছাত্রলীগ কর্মীরা। তবে কি কারণে তাদের পেটানো হয়েছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় বিশ্বকাপ ক্রিকেট খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক বিজয় মিছিল বের করে ছাত্ররা। এ সময় এ তিন জনকে পেটায় ছাত্রলীগ।

এএইচ