বাংলাদেশে প্রথম ক্ষুদে গণমাধ্যম কর্মীদের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি রাজধানীর আরামবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রথম ক্ষুদে গণমাধ্যম প্রশিক্ষণ কেন্দ্র এ আর কিডস মিডিয়া প্রযোজিত শিশু কিশোরদের নতুন সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান ‘আমরাও পারি চাইল্ডনিউজ অব বাংলাদেশ’ এ যে সকল শিশু কিশোর গন সংবাদ উপস্থাপনা, সংবাদ রিপোর্টার হিসেবে কাজ করতে চান তাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়া হবে।
৯ থেকে ১৭ বছরের যেকোনো বাংলাদেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবে।
ভর্তি পরীক্ষা ইংরেজি, খেলা ও চলমান ঘটনার উপর লেখিত পরীক্ষা নেওয়া হবে। লেখিত পরীক্ষায় উত্তির্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লেখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তির্ণ হওয়র পর ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
এই বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ রহমান বলেন, ‘একটি দেশের মুল মেরুদণ্ডই হচ্ছে তার দেশের শিক্ষা বেবস্থা। তাই এই ক্ষুদে গণমাধ্যম এ যারা কাজ করতে আসছেন ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে অতীতের মতন এবারো চাইল্ড রিপোর্টার এবং নিউজ রিডার খুঁজে বের করব।
আমরা সে সব চাইল্ড রিপোর্টার খুঁজে বের করতে চাই যারা ভবিষ্যৎ বাংলাদেশের মিডিয়াকে শক্তিশালী করতে ভূমিকা পালন করতে পারবে।’
এআই





