সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) সাবেক প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকাল ১০টায় সংসদ এভিনিউতে সড়ক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

সড়ক দুর্ঘটনায় জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এ ঘটনার কারণ নির্ধারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেএ