ইংরেজি দৈনিক 'দ্যা ডেইলি সান' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন......।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আজ সোমবার দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিলো ৭৭ বছর। স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন এই প্রথিতযশা সাংবাদিক।  

ডেইলি সান’র পক্ষ থেকে জানানো হয়, রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ 'দ্য ডেইলি সান' কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক হয় আমির হোসেনের।

দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে সেখানে ভর্তি করা হয়। তাকে রাতেই লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরে সোমবার দুপুর ১২টার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমবি