বিশিষ্ট কলামিষ্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ড. পিয়াস করিম ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও বালাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন গাজীর সাথে মত বিনিময় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

রাবি প্রেস ক্লাব সভাপতি ডালিম হোসেন শান্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুলাহ সাইফের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ড. পিয়াস করিম, রুহুল আমীন গাজী ও রাবি প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রহিদুল ইসলাম নীরব প্রমুখ।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহা. এনামুল হক, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মোস্তফা কামাল আকন্দ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. মাহফুজুর রহমান আখন্দ,

এ্যাডভোকেট রেহানা পারভীন, রাবি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক রিয়াদ, কোষাধ্যক্ষ আকিব জাভেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোত্তালিব হোসেন বাধন, দপ্তর সম্পাদক রুহুল আমীন রয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছরুল ইসলাম নাবিল, কার্যনিবার্হী সদস্য নূর আলম তপু ও বুলবুল আহমেদ ফাহিম প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে সাংবাদিকদের ভয় ভীতির উর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর