ফেনী প্রেস ক্লাব কার্যকরী পরিষদ নির্বাচন ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতিসহ পাঁচটি সম্পাদকীয় পদে ও পাঁচটি সদস্য পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুক জানিয়েনে।
নির্বাচিতরা হলেন- সভাপতি পদে নূরুল করিম মজুমদার (সাপ্তাহিক হকার্স), সহ-সভাপতি পদে কামাল উদ্দিন ভূঞা (ফেনীর গৌরব), কোষাধ্যক্ষ পদে এএইচএম আজাদ মালদার (আরটিভি), দফতর ও প্রচার সম্পাদক পদে মাঈনুল ইসলাম রাসেল (এসএ টিভি), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি)।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- মীর হোসেন মীরু (ফেনী বার্তা), আবু তাহের (প্রথম আলো), একেএম আবদুর রহিম (দৈনিক সংগ্রাম), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি) ও শওকত মাহমুদ (বিটিভি ও দৈনিক অজেয় বাংলা)।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন- জমির উদ্দিন বেগ (মাছরাঙা টিভি ও বাংলাদেশ প্রতিদিন), দিলদার হোসেন স্বপন (চ্যানেল টুয়েন্টিফোর) ও রবিউল হক রবি (চ্যানেল আই)।
সহকারী সম্পাদক পদে শেখ ফরিদ উদ্দিন আত্তার (দেশটিভি ও মানবকণ্ঠ) ও নাজমুল হক শামীম (ইনডিপেনডেন্ট টিভি ও মানবজমিন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ দুটি পদে ৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুক (সভাপতি-ফেনী জেলা আইনজীবী সমিতি), সদস্য মো. নাছির উদ্দিন (জেলা তথ্য কর্মকর্তা), সদস্য ডিএম একরামুল হক (সভাপতি-ফেনী জেলা শিক্ষক সমিতি)।
কেএইচ





