পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আমি সহসম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।’

তিনি যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্র গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন।

আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এমএম