সোমবার বিচারপতি মো: হাবিবুল গণি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ আগামী ৭ দিনের মধ্যে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে উচ্চ আদালতের ( হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগ) জামিন আদেশ দ্রুততম সময়ে প্রেরণের বিষয়ে নীতিমালা নির্ধারণের জন্য কমিটি গঠন করতে নির্দেশনা প্রদান করেছে।

শুনানিতে ভারতীয় সুপ্রিম কোর্টের কয়েকটি নজির উপস্থাপন করে বলা হয়, ভার‍তে উচ্চ আদালতের জামিন আদেশের পর তা দ্রুততম সময়ে অনলাইনে প্রেরণের একটি পদ্ধতি প্রচলন করা হয়েছে।

রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ।

আদালত শুনানি শেষে রুল নিশি জারি করে এবং অন্তবর্তীকালীন আদেশ প্রদান করে, যাতে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আগামী ৭ দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করে। কমিটি আগামী ২০ আগস্টের মধ্যে উচ্চ আদালতের আদেশ দ্রুততম সময়ে প্রেরণের বিষয়ে নীতিমালা নির্ধারণে করণীয় সংক্রান্ত প্রতিবেদন মহামান্য হাইকোর্ট বিভাগে দাখিল করবে।

এস