রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক পরিচালক আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে দুদকের পক্ষে আবেদন উপস্থাপন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ১৯১ ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৪১ কোটি ৭৪ লাখ টাকা। সামিট গ্রুপ এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দেখা গেছে, আজিজ খান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক।
দুদক জানায়, এ অর্থ যেকোনো সময় তুলে ফেলা বা বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে। তাই অর্থপাচার বা লুকানোর সম্ভাবনা রোধে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে এবং গত বছরের ৭ অক্টোবর ব্যাংকগুলোকে আজিজ খান ও তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দেয়।
আজিজ খান গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের ভাই।
এফএইচ