নড়াইল জেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। একটি গ্রুপের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেকটি পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।

এমএম