শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে শুরু হওয়া এ গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেকের চাইলাতলী এলাকায় দুই পক্ষের গোলাগুলির সময় সঞ্জিতা ত্রিপুরা নামের এক শিশু গুলিবিদ্ধ হয়। ওই ঘটনার পর থেকে সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

এদিকে সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ১১ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। একদিকে সশস্ত্র সংঘাত, অন্যদিকে দীর্ঘস্থায়ী অবরোধ—সব মিলিয়ে সাজেক ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে।

এস