শুক্রবার (৮ মে) দুপুরে।নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সমাজে নৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে মসজিদভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। তার মতে, মসজিদের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক উদ্যোগ যুক্ত করা গেলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষ করে অসহায় নারী, এতিম শিশু ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটিগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গত ১৫ বছরে বহু আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব বিভিন্নভাবে নির্যাতন ও চাপের মুখে ছিলেন। সেই পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধ সামাজিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নেতাকর্মী ও মুসল্লিদের ভিড়ে হুড়োহুড়ির ঘটনা ঘটে। এসময় মসজিদের পেছনের ফটকের কাঁচ ভেঙে অন্তত পাঁচজন আহত হন বলে জানা গেছে।

এস