বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাওটি স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এ সময় চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার পর ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ শুরু করবেন।
তিনি আরও জানান, মূল লাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল রয়েছে। ফলে ট্রেন চলাচলে সময়সূচির কোনো বিপর্যয় ঘটেনি। বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রেখে মূল লাইন দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এস
















