গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মৃত আব্দুর রহিম বুধবার রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে যান। সকালে তার স্ত্রী জানালা দিয়ে দেখে, ঘরের মধ্যে বাঁশের তীরের সঙ্গে নাইলনের নেটজাল দ্বারা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিলেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ফাঁস থেকে নামিয়ে দেখে, তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় আত্মহত্যা করে থাকতে পারেন।
তবে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। এবং স্বামী-স্ত্রীর মধ্যে অমিল থাকায় তারা আলাদা আলাদা ঘরে ঘুমাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যা থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এস