বুধবার (২০ মে) রাতে নাঙ্গলকোটে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের সুবিধামূলক কার্ড দিচ্ছে, কিন্তু মানুষ ন্যায়বিচার পাচ্ছে না।
তিনি অভিযোগ করেন, দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে এবং গুম-হত্যার মতো ঘটনারও পুরোপুরি অবসান হয়নি।
হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক ভুক্তভোগী বিচার না পাওয়ার আশঙ্কায় আইনের আশ্রয় নিতেও ভয় পান। হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্যের মতো সমস্যাও এখনো বহাল রয়েছে।
তিনি আরও বলেন, “সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একদিন ব্যালটের মাধ্যমে কিংবা গণপ্রতিরোধের মাধ্যমে এর জবাব দেবে।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
এস