রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আঁখি খাতুন ‘ফুড কেয়ার’ হোটেলের স্বত্বাধিকারী পার্টনার ফারুক হোসেনের স্ত্রী।

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার সকাল ৯টার দিকে মাদরাসাপড়ুয়া মেয়েকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের এক বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও স্বজনরা মরদেহ নিয়ে যান। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাস চালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে পুলিশ।

এনএইচ