মৃতরা হলেন— সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) এবং তার পাঁচ বছরের মেয়ে মাহিমা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। খবর পেয়ে অপর একটি স্পিডবোট গিয়ে তাাদের উদ্ধার করে। এ ঘটনায় মা ও মেয়ে দুজন মারা যায়।‘
নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, ‘বোন আর ভাগনিকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল— সেই পথেই এ দুর্ঘটনা।’
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় দুজন মারা গেছেন। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।'
এদিকে, অভিযোগ রয়েছে, প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিড বোট চলাচল করে আসছিল।
এমএম