নিহত মাসুদ শহরের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা মডেল মসজিদের খাদেম ছিলেন ও শহরের একটি ওষুধের দোকানেও চাকরি করতেন।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে নারায়ণপুর মডেল মসজিদ কর্মস্থলে যাচ্ছিলেন খাদেম মাসুদ। এ সময় তিনি শহরের পশ্চিম পাড়ায় একটি লিংক রোড থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে উঠতেই ওই রোড দিয়ে চলা পৌরসভার ময়লাবাহী ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লিংক রোড থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে ওঠার সময় ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হয় খাদেমের। মরদেহ উদ্ধার করা হয়েছে।

এমএম