গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফটিকছড়ির নানুপুর মাদরাসার বার্ষিক মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

নির্বাচন আয়োজনের সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘রিট করার অধিকার সবার আছে, সে বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নিবে। তবে, এটা নিশ্চিত যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

৮ দলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্দোলন যে কেউ করতে পারে। তবে, তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা হয়, বৈঠক হয়। ৮ দল জনগণকে -হ্যাঁ-না ভোটে সম্পৃক্ত করতে চাইছে।’

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ,মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী,আল-মানাহিলের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির প্রমুখ।

এনএইচ