বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জয়পুরহাট আমলী-১ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ৮ নেতাকর্মী হলেন- সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর, আওয়ামী লীগের সমর্থক ও পুরানাপৈল ইউপি সদস্য তারাকুল ইসলাম, ফরিদ হোসেন, পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউপি সদস্য শাহানুর ইসলাম, সদরের আমদই ইউপি ইসমাইল হোসেন, আওয়ামী লীগ কর্মী ও সদরের পূর্ব পাইকর গ্রামের বাসিন্দা রেজাউল করিম, ছাত্রলীগ কর্মী ও কেন্দুলী গ্রামের বাসিন্দা আকাশ চৌধুরী এবং বম্বু এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ফরহাদ।

আদালত সূত্রে জানা গেছে, এই আসামিরা জুলাই-আগস্ট আন্দোলনের সময় দায়েরকৃত চারটি বিস্ফোরক ও দুটি হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। মামলার পর থেকে তারা দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। আদেশের পরপর পুলিশি পাহারায় আসামিদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এস