বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের মো. ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও তার ছেলে সাইফুল ইসলাম (৪)। এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক নাসিম হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। নাসিমের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।
এ দুর্ঘটনায় আহতরা হলেন, শেরপুরের গোলাম (৫০) ও কাওছার আলী। প্রাথমিক অবস্থায় তাদের নাম জানা গেলেও পুরো ঠিকানা জানা যায়নি।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনএইচ





