মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে কর্মসূ‌চি পালন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, কাউনিয়া।

আলোর বাহনের সাধারণ সম্পাদক আসাদ হোসাইন জানান, তারা আজকে দিনব্যাপী বিনামূল্যে প্রায় ৩০০ জন সাধারণ মানুষ ও শিক্ষার্থীর র‌ক্তের গ্রুপ নির্ণয় সম্পূর্ণ করেছেন। সেই সা‌থে জনসাধারণকে রক্তদানে উৎসাহিত করার জন্যও উদ্বুদ্ধ কর‌ছেন তার‌া।

আলোর বাহনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শহীদ জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সংগঠনটির প্রতিষ্ঠার পর থে‌কে সংগঠনটি শহীদবাগে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠ‌নের সভাপ‌তি, সুজন আব্দুল্লাহ এ কর্মসূ‌চি বাস্তবায়ন করার জন‌্য যারা সহ‌যো‌গিতা কর‌ে‌ছেন তাদেরকে ধন‌্যবাদ জা‌নি‌য়ে‌ছেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলোর বাহনের সহ সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ সাংগঠনিক সম্পাদকের রাশিদুল ইসলাম, মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক ডাক্তার শাহাবুদ্দিন, প্রচার ও বিতর্ক সম্পাদক মাহাদী আল হাসান, ক্রীড়া সম্পাদক, শিমুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য ইয়ামিন মওলা, আসাদুল্লাহ আল ফয়সাল এবং আকরাম, আ‌পেল, শাহরিয়ার সাদিক, শিশির কাওসার, সনদ প্রমুখ সদস্যবৃন্দ।

এনএইচ