বুধবার (২০ মে) সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বিবেচনায় ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট বিভাগ খোলা থাকবে। পাশাপাশি কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমও চালু রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এস