রোববার (২৬ জুলাই) বিকেলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার বেলা ৩টার দিকে বিজিবির কেতরাংগা সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশু বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। স্থানীয় সংবাদে খবর পেয়ে কেতেরাঙ্গা বিওপির একটি নিয়মিত টহল দল বিকেল সাড়ে ৩টার দিকে শূন্য লাইনের (জিরো লাইন) কাছে তাদের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে বিজিবি টহল দলের তৎপরতায় ওই চারজনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এস