সাবেক শিক্ষার্থী ফয়েজ আহমেদের সঞ্চলনায় পবিত্র কোরআন তেলওয়াতে এবং সমবেত কণ্ঠে জাতীয় সংঙ্গিত পরিবেশনারমাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় আলোচনা সভা, স্মৃতিচারণ ও মাদ্রাসার সাবেক শিক্ষকবৃন্দকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। প্রাণবন্ত এই মিলনমেলায় পরিণত হয় একটি অনন্য প্রজন্মের সংযোগের উৎসবে।
দিনের শেষাংশে বিকাল ৫টা থেকে শুরু হয় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশনা করেন লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠী এবং স্থানীয় শিল্পীরা। তাদের পরিবেশনা মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের।
উল্লেখ, করপাড়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি ধর্মীয় ও সাধারণ শিক্ষার মাধ্যমে এলাকার শিক্ষা-অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এবারের আয়োজনে মাদ্রাসার প্রায় সকল ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম ।
এইচআর