শুক্রবার সকালে বিরামপুর উপজেলার বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম সবকিছুই নির্বিঘ্নে, নির্ভয়ে নিজের দেশ হিসেবে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির যে বাংলাদেশ, আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে চাই। এখানে কোনো হিংসা-বিদ্বেষ, কোনো ধরনের জোর-জুলুম কোনো অবস্থাতেই করতে দেয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে এই দেশ সবার, সকলে মিলে আমরা বাংলাদেশকে গড়তে চাই।

তিনি আরো বলেন, এখানে সবাই যার যার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও ধর্মীয় উৎসব পালন করবেন। কেউ কারো বিঘ্ন সৃষ্টি করবেন না। সবাই একসঙ্গে মিলে আমরা শত বছর ধরে আছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বাংলাদেশের কল্যাণের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনসহ সনাতন ধর্মাবলম্বী ও বিএনপি নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএম