শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন, সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষার্থী।

মৃত সোপান পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে ও আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার রিপন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ১৩ বন্ধু দেওভোগ এলাকার মোস্তাকুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে কয়েকজন গোসলে নামেন। এ সময় পা পিছলে আজওয়াদ পানিতে দূরে চলে যান। অপর বন্ধু সোপান উদ্ধারের চেষ্টা করেন। পরে দুজনেই পানিতে তলিয়ে যান। একপর্যায়ে ছাদের উপর থেকে দেখে অন্য বন্ধুরা ছুটে এসে দুইজনের মরদেহ উদ্ধার করে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এস