মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরের মালাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহম্মেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত‌দের বা‌ড়ি জামালপুর জেলায় অব‌স্থিত। তা‌দের স্বজন‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে।

দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এনএইচ