সোমবার (১৩ এপ্রিল) যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে হবে। এ জন্য আগে ঠিক হতে হবে শিক্ষকদের। কেউ আদেশের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলাম, যশোর-৬ আসনের অধ্যাপক মোক্তার আলী, যশোর-৫ আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের মতিউর রহমান, বাগেরহাট-৪ আসনের আব্দুল আলিম ও নড়াইল-২ আসনের আতাউর রহমান বাচ্চু।

এসময় যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নূরুল হক ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এস