বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।
নিহত শিশু সৃজন কুমার ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে এবং বৃন্দা রানী বিধান চন্দ্র দাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলার এক ফাঁকে জাম কুড়াতে যায় ওই দুই শিশু। জাম কুড়ানোর সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে এই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই দুই শিশু একই সাথে খেলছিল।
এস