ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ্ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনী একজনকে আটক করে থানায় দিয়েছে। তবে তিনি থানার বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, মেহেদী হাসান উজ্জ্বলকে আটকের খবর পেয়ে তিনি ধর্মপাশায় যাচ্ছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত একটি ঘটনার অভিযোগে একজনকে আটকের কথা তিনি শুনেছেন। তবে ঘটনার সত্যতা যাচাই না হওয়ায় এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
এস