বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সদর থানার পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিম পাশে দাসপাড়া নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান পুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), সাগর দাসের মেয়ে পুজা দাস (১১) এবং উমা কান্ত দাসের ছেলে পলক দাস (১২)।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফিরোজ ওয়াহিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা রহমানপুর ইউনিয়নে সকালে একটি হাসকিং মিলের বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের দুইজন এবং আর একজন তার ভাতিজি মারা যান এবং এতে গুরুতর আহত হন আরেকজন।

এনএইচ