কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সকালে নিশ্চিন্তপুর ইউনিয়নের যমুনা নদীর ৬ নাম্বার ঘাটে তিন মাদ্রাসার ছাত্র গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রতে তারা পানিতে তালিয়ে যায়। একজন সাতরিয়ে উঠলেও এবং দুইজন নিখোঁজ ছিল। দুপুরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করে।

কাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ পারভেজ বলেন, মাদ্রাসা ছাত্রের নিখোঁজ হওয়ার খবরটি আমরা পেয়েছি। আমরা মেঘাট ঘাট এলাকায় পৌছলে খবর আসে তাদের লাশ পাওয়া গেছে। এজন্য ঘটনাস্থলে যাওয়া হয়নি।

এমএম