মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সোয়া ১টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।

তিনি বলেন, আমরা ৬ দফা দাবি নিয়ে একটি কর্মবিরতি দিয়েছিলাম। বাংলাদেশ সড়ক মালিক সমিতি, বাংলাদেশ সড়ক শ্রমিক পরিবহন ফেডারেশনের সুপারিশ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুপারিশে আমরা কর্মবিরতি স্থগিত করেছি। আজ বিকেল ৩টায় বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠক পরবর্তীতে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) শাহরিয়ার আলম বলেন, চলমান এইচএসসি পরীক্ষা ও সিলেট পর্যটন নগরী হওয়াতে ধর্মঘটের কারণে প্রচুর পর্যটক আটকা পড়েছেন। পরিবহন শ্রমিক নেতারা আমাদের অনুরোধে সাড়া দিয়ে ধর্মঘট স্থগিত করেছেন।

এনএইচ